কমিশন মনে করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে টিকিয়ে রাখার চেয়ে বাসসকে বিটিভি ও বেতারের নতুন সম্মিলিত প্রতিষ্ঠানের বার্তা বিভাগ হিসাবে একীভ‚ত করাই হবে রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার। এই কেন্দ্রীয় বার্তা কক্ষের তৈরি খবর বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। বিটিভি, বেতার ও বাসসের সমন্বয়ে নতুন প্রতিষ্ঠানকে বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা নামকরণ করা যেতে পারে। এই নতুন প্রতিষ্ঠানের তিনটি বিভাগ থাকবে টেলিভিশন, বেতার ও বার্তা বিভাগ। নতুন সম্প্রচার সংস্থায় বার্তা বিভাগ তার বর্তমান গ্রাহকদের প্রদত্ত সেবা অব্যাহত রাখবে। প্রতিটি বিভাগের প্রধান হিসাবে একজন করে পরিচালক থাকবেন এবং নতুন একীভ‚ত সম্প্রচার সংস্থার প্রধান হবেন একজন মহাপরিচালক। View Details
রেডিওর শ্রোতা কমে যাওয়া এবং বিজ্ঞাপন থেকে তার আয় নাটকীয়ভাবে কমে যাওয়ায় এফএম রেডিও সম্প্রচার অস্তিত্বের সংকটে পড়েছে বলেই প্রতীয়মান হয়। কিন্তু রেডিওর গুরুত্ব এখনো শেষ হয়ে যায়নি। এফএম রেডিওর লাইসেন্সিংয়ে কিছু অযৌক্তিক বিধিনিষেধ রয়েছে, সেগুলো তুলে দেওয়া উচিত। যেমন, লাইসেন্সের বিপরীতে সরকার যে জামানত রাখে, তা ফেরত দেওয়া এবং জামানত রাখার বিধান রহিত করা উচিত। View Details
আপ-লিংক এবং ডাউন-লিংকের ক্ষেত্রে বাংলাদেশ স্যাটেলাইট কেবল লিমিটেড ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দিতে হবে কারণ এই (BSCL) -এর মাধ্যমে কোনো চ্যানেল বহির্বিশ্বে সম্প্রচার করতে পারছে না। View Details
গ্রহণযোগ্য ও যৌক্তিক টেলিভিশনের রেটিং পয়েন্ট টিআরপি নির্ণয় ব্যবস্থা দ্রুতসময়ের মধ্যে গড়ে তুলতে হবে। বর্তমান টিআরপি ব্যবস্থায় যে অনিয়ম হয়েছে, এর জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। মিথ্যা টিআরপি প্রচারের কারণে যেসব মিডিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ক্ষতিপূরণ চাইলে তাদের দাবি বিবেচনা করতে হবে। View Details
দুদকের নিজস্ব তহবিলের (ফান্ড) ব্যবস্থা করতে হবে। সরকার অনুমোদিত বাৎসরিক বাজেটের অর্থ দুদকের তহবিলে জমা হবে। পাশাপাশি দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম ১০ শতাংশ উক্ত তহবিলে জমা হবে। View Details
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩০৯ সংশোধনপূর্বক এটি নিশ্চিত করতে হবে যে, দুদক কর্তৃক চাহিত কোনো তথ্যাদি বা দলিলাদির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। View Details
অতি উচ্চমাত্রার দুর্নীতি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্নীতি, বিশেষত অর্থ পাচার, তদন্তের ক্ষেত্রে দুদক কর্তৃক প্রতিটি অভিযোগের জন্য দুদকের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন এজেন্সির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করতে হবে। View Details
সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে NBR, CID, BFIU, Directorate of Registration সহ যে সকল এজেন্সির সহযোগিতা প্রতিনিয়ত দুদকের প্রয়োজন হয়, সে সব এজেন্সিতে যথাযথ কর্তৃপক্ষের আদেশে দুদককে সহযোগিতার জন্য ফোকাল পারসন নির্দিষ্ট করতে হবে। View Details