বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
শিল্প বিরোধ, নিষ্পত্তি এবং ন্যায়বিচার
সংস্কার প্রস্তাবের উৎস
শ্রম সংস্কার কমিশন রিপোর্ট
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি এখনও আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়নি।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 02-May-26
বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩৪৫ক-এ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা প্রতিবন্ধীতার ভিত্তিতে শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে।
মতামত
-
বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর নিম্নোক্ত সংশোধনী অনুযায়ী:
৩৪৫ক। শ্রমিকদের প্রতি বৈষম্য নিষিদ্ধ।-(১) কোনো মালিক কোনো শ্রমিকের সহিত বৈষম্যমূলক আচরণ করিতে পারিবেন না। ব্যাখ্যা।- এই উপ-ধারায় 'বৈষম্য' বলিতে এমন আচরণ বোঝানো হইয়াছে, যাহা জাতি, বর্ণ, লিঙ্গ, লিঙ্গ পরিচয়, ধর্ম, রাজনৈতিক মতামত, জাতীয়তা, সামাজিক অবস্থান, বংশ বা প্রতিবন্ধীতার কারণে কোনো ব্যক্তিকে আলাদা করা, বাদ দেওয়া বা কম গুরুত্ব দেওয়া হয় এবং যাহার ফলে চাকুরি বা পেশায় সমতার সুযোগ ও আচরণ নষ্ট হয়।
(২) যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য বিশেষ যোগ্যতা বা দক্ষতা অপরিহার্য হয়, তবে সেই ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে বৈধ ধরা হইবে এবং এটি বৈষম্য হিসাবে গণ্য হইবে না।
(৩) নিম্নোক্ত বিষয়গুলোও বৈষম্য হিসেবে ধরা হইবে না, যথা: (ক) এমন ব্যবস্থা, যাহা যুক্তিসঙ্গতভাবে সন্দেহভাজন বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের জন্য; (খ) অতীতে বৈষম্যমূলক আইন বা চর্চার কারণে সামাজিক, অর্থনৈতিক বা শিক্ষাগতভাবে বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে গৃহীত বিশেষ সুরক্ষা বা সহায়তা কার্যক্রম।
তথ্যাবলী