সংসদে বাংলাদেশ শ্রম আইন সংশোধনী বিল পাস

Originally posted in ntvbd on 9 April 2026

 

জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) বিল- ২০২৬ পাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি উত্থাপন করেন।

প্রস্তাবিত এই বিলটি পাসের মাধ্যমে বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন-২০০৬এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলো। সংসদের কার্যসূচি অনুযায়ী, চলতি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এই শ্রম আইন সংশোধন বিল উত্থাপন ও পাস করা হয়।

শ্রমিকদের অধিকার সুরক্ষা জোরদার, ট্রেড ইউনিয়ন গঠনের শর্তে পরিবর্তন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি, মাতৃত্বকালীন সুবিধা ও অন্যান্য কল্যাণমূলক বিধান উন্নয়ন, শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিলসংক্রান্ত বিধান শক্তিশালী করা এই বিলের উদ্দেশ্য। পূর্বে জারি হওয়া শ্রম সংশোধন অধ্যাদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে এই বিল আনা হয়েছে বলে জানা গেছে।

সরকারি উদ্যোগে শ্রম খাতকে আধুনিক ও শ্রমিকবান্ধব করতে ধারাবাহিকভাবে সংশোধন আনা হচ্ছে। নতুন এই আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আপডেট থাকুন

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...