Originally posted in The Daily Star on 22 June 2026
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন দিয়ে জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
এই কমিটি শূন্য থাকা তিনটি কমিশনার পদের জন্য প্রতিটিতে দুজন করে মোট ছয়জন প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। রাষ্ট্রপতি সেখান থেকে কমিশনার নিয়োগ দেবেন।
গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কমিশনের তিনটি কমিশনার পদ শূন্য হয়ে যায়।