প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের যেসব বিধান নিয়ে সাংবাদিক, অধিকারকর্মী ও আইন বিশেষজ্ঞ ও অংশীজনদের উদ্বেগ রয়েছে, তা নিরসন করতে হবে।

বছর
2025
রিফর্ম ডোমেইন
গণমাধ্যম গণমাধ্যম
উপ-ডোমেইন
সাংবাদিকতার স্বাধীনতা
সংস্কার প্রস্তাবের উৎস
গণমাধ্যম সংস্কার কমিশন
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Jan-26
গণমাধ্যম সংস্কার কমিশন রিপোর্টে উল্লিখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
১ ডিসেম্বর ২০২৪ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে নতুন অধ্যাদেশের খসড়া প্রকাশ করে মতামত চাওয়া হয়েছিল। এরপর, ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন হয়। সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার সেখানে আবারও কিছু সংশোধনী আনে। সর্বশেষ ৬ মে ২০২৫ উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের অনুমোদন দেয়।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 02-May-26
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে কিছু বিতর্কিত বিধান বাতিল করা হয় এবং উক্ত বাতিলকৃত বিধানের অধীনে দায়ের করা সকল মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়। পরবর্তীতে এই অধ্যাদেশটি অপরিবর্তিতভাবে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ অন্তর্ভুক্ত করা হয়। এই আইনের অধীনে পূর্ববর্তী আইনের ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ বাতিল করা হয়েছে; উল্লিখিত ধারাগুলোর অধীনে দায়েরকৃত সকল মামলা, তদন্ত ও কার্যধারা বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট দণ্ড ও জরিমানাও রহিত করা হয়েছে।
মতামত
    সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর মাধ্যমে ধারা ২১ (মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় প্রতীক সম্পর্কিত প্রকাশ), ২৪ (পরিচয় প্রতারণা), ২৫–২৯ (ধর্মীয় অনুভূতি, মানহানি, ভীতি প্রদর্শন, মিথ্যা বা আক্রমণাত্মক তথ্য প্রকাশ) এবং ৩১ ও ৩৪ (অননুমোদিত তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট অপরাধ) বাতিল করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার জন্য সমালোচিত ছিল।
    এসব ধারার অধীনে দায়ের হওয়া মামলা, তদন্ত ও দণ্ড বাতিল হওয়ায় আইনি হয়রানির ঝুঁকি কমেছে। তবে আইনটির অন্যান্য বিধান অপরিবর্তিত থাকায় উদ্বেগ পুরোপুরি দূর হয়নি। সরকারি দলের নির্বাচনী ইশতেহারে আইনটি পর্যালোচনার অঙ্গীকার করা হয়েছে, ফলে ভবিষ্যতে আরও সংশোধনের প্রয়োজন হতে পারে।।
Your Reviews
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...