কমিশন মনে করে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে টিকিয়ে রাখার চেয়ে বাসসকে বিটিভি ও বেতারের নতুন সম্মিলিত প্রতিষ্ঠানের বার্তা বিভাগ হিসাবে একীভ‚ত করাই হবে রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার। এই কেন্দ্রীয় বার্তা কক্ষের তৈরি খবর বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। বিটিভি, বেতার ও বাসসের সমন্বয়ে নতুন প্রতিষ্ঠানকে বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা নামকরণ করা যেতে পারে। এই নতুন প্রতিষ্ঠানের তিনটি বিভাগ থাকবে টেলিভিশন, বেতার ও বার্তা বিভাগ। নতুন সম্প্রচার সংস্থায় বার্তা বিভাগ তার বর্তমান গ্রাহকদের প্রদত্ত সেবা অব্যাহত রাখবে। প্রতিটি বিভাগের প্রধান হিসাবে একজন করে পরিচালক থাকবেন এবং নতুন একীভ‚ত সম্প্রচার সংস্থার প্রধান হবেন একজন মহাপরিচালক।

বছর
2025
রিফর্ম ডোমেইন
গণমাধ্যম গণমাধ্যম
উপ-ডোমেইন
BTV, Betar, and BSS
সংস্কার প্রস্তাবের উৎস
Mass Media Reforms Commission
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগত
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগত
Stage of Implementation
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
গণমাধ্যম সংস্কার কমিশন রিপোর্টে উল্লিখিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
সরকার রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সরকার বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে বিধিমালা প্রণয়ন করছে। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বা বাংলাদেশ বেতারের সঙ্গে কোনো একীভূতকরণ হবে না। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাসসকে স্বায়ত্তশাসন দেওয়ার বিষয়েও বর্তমানে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই।
মতামত
    রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারমাধ্যমগুলোর স্বায়ত্তশাসন এবং দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেওয়া উদ্যোগগুলো ইঙ্গিত দেয় যে, বিটিভি এবং বাংলাদেশ বেতারের কাঠামোগত সংস্কারের বিষয়টি বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে। গনমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং অতীতের গণমাধ্যম নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন ইঙ্গিত দেয় যে, প্রাতিষ্ঠানিক একীভূতকরণ এবং সংবাদ উৎপাদনের কেন্দ্রীয়করণের বিষয়গুলো বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এই নীতিগত প্রেক্ষাপটে, বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) একটি সমন্বিত সম্প্রচার কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি বৃহত্তর সংস্কারের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ; যদিও এই ধরণের একীভূতকরণের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Your Reviews
আপডেট থাকুন

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...