Search Reforms

প্রস্তাবিত সংস্কার প্রাথমিক বাস্তবায়ন শুরু আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি

রাষ্ট্র প্রবাসী শ্রমিকদের স্বীকৃতি, সংগঠিত হওয়ার অধিকার এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সম্পর্কও শক্তিশালী করবে।

Year: 2025
Domain: শ্রম সংস্কার সংগঠন, অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও সমষ্টিগত দরকষাকষি করার অধিকার
Status: প্রস্তাবিত সংস্কার

রাষ্ট্র প্রবাসী শ্রমিকদের স্বীকৃতি, সংগঠিত হওয়ার অধিকার এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করবে।

Year: 2025
Domain: শ্রম সংস্কার সামাজিক নিরাপত্তা ও কল্যাণ
Status: প্রস্তাবিত সংস্কার

শ্রমিকদের সমস্যাগুলোকে অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পে অন্তর্ভুক্ত করা যেতে পারে, এবং এই পরিপ্রেক্ষিতে,ILO-এর জীবনচক্রভিত্তিক সামাজিক নিরাপত্তা প্রোগ্রাম চালু করা বা একটি সামাজিক বীমা প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে।

Domain: শ্রম সংস্কার সামাজিক নিরাপত্তা ও কল্যাণ
Status: প্রস্তাবিত সংস্কার

রাষ্ট্র উদ্যোগ নেবে যাতে সকল শ্রমিকের জন্য সর্বজনীন সামাজিক নিরাপত্তার অধিকার নিশ্চিত হয় (কর্মস্থলে দুর্ঘটনা, মৃত্যু, অক্ষমতা, অসুস্থতা, অবসর, মাতৃত্বকালীন সুবিধা বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি)।

Year: 2025
Domain: শ্রম সংস্কার সামাজিক নিরাপত্তা ও কল্যাণ
Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন

ঘরোয়া ও আন্তর্জাতিক সঙ্কট, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বা আকস্মিক ব্যবসায়িক মন্দার সময়ও মজুরি এবং অন্যান্য সুবিধা অব্যাহতভাবে প্রদান নিশ্চিত করতে এবং উৎপাদন বজায় রাখতে একটি জরুরি ও আকস্মিক তহবিল প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, শ্রম কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিলের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

Year: 2025
Domain: নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যকর কর্মস্থল এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা শ্রম সংস্কার
Status: প্রস্তাবিত সংস্কার

শ্রোতা-দর্শক ও পাঠকের গণমাধ্যম সম্পর্কে প্রত্যাশা ও প্রাপ্তি যাচাইয়ের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রতিবছর জরিপ পরিচালনা প্রয়োজন।

Year: 2025
Domain: গণমাধ্যম বার্ষিক গনমাধ্যম দর্শক জরিপ
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

ক. গণমাধ্যমের সব পর্যায়ে সব জেন্ডারের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দূর করা; খ. প্রতিটি গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল আচরণবিধি প্রস্তুত করতে হবে এবং আচরণবিধি কার্যকরভাবে পালনের জন্য তথ্যদান, আলোচনা, প্রশিক্ষণ ও মনিটরিং-এর ব্যবস্থা রাখা; সব জেন্ডারের সাবলীল অংশগ্রহণের জন্য অবকাঠামো (যেমন: ভিন্ন টয়লেট, শিশু পরিচর্যা কেন্দ্র) ইত্যাদি নিশ্চিত করতে হবে; গ. নারীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে জেন্ডার নির্বিশেষে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার ব্যবস্থা; নিরাপদে যাতায়াতের জন্য পরিবহনব্যবস্থা রাখা; ঘ. হাইকোর্ট প্রণীত যৌন নিপীড়ন রোধ নির্দেশ (২০০৯) অনুযায়ী প্রতিটি গণমাধ্যম কার্যালয়ে একটি অভিযোগ প্রতিকার সেল তৈরি করা; ঙ. সাংবাদিকতায় নানা ধরনের চাপ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া; চ. নারী যেন যথাযথভাবে মাতৃত্বকালীন ছুটি পায় এবং ছুটি শেষে কাজে ফিরে কোনো বৈষম্যের মুখোমুখি না হয়, তা নিশ্চিত করা; ছ. নারীকে কীভাবে উপস্থাপনা করা হবে, তার জন্য সুস্পষ্ট নির্দেশনা এবং নিয়মাবলি রচনা করা; নারীর প্রতি ঘৃণা, বিদ্বেষ বা বিরূপ মনোভাব তৈরি করে, কিংবা সব ক্ষেত্রে তার সাবলীল পদচারণায় বাধা সৃষ্টি করে এমন গৎবাঁধা ধারণা প্রকাশ ও প্রচার না করার বিষয়ে নীতিমালা প্রস্তুত করা; জ. সমাজে নারীর বহুমুখী ভুমিকা ও অংশগ্রহণ তুলে ধরা; কোনো একটি সংবাদ/ফিচারের ক্ষেত্রে নারীর কণ্ঠস্বর ও দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে কি না, তা খেয়াল রাখা; ঝ. ভাষা ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশিকা প্রস্তুত করা, যাতে শব্দ বা বর্ণনার মাধ্যমে নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ অবমাননা না হয়।

Year: 2025
Domain: গণমাধ্যম গণমাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করা
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25

মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের (সমমানের মাদ্রাসাসহ) গণমাধ্যম সাক্ষরতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য শ্রেণিকক্ষে নানা ধরনের ওয়ার্কশপ, সেমিনার এবং সেশনের আয়োজন করা যেতে পারে। গণমাধ্যম সাক্ষরতা বিষয়ের গবেষক ও চিন্তকদের এসব কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান/এনজিও এবং একাডেমিয়ার মিলিত উদ্যোগে এ কার্যক্রম নেওয়া যেতে পারে।

Year: 2025
Domain: গণমাধ্যম গণমাধ্যম স্বাক্ষরতা
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...