Search Reforms

প্রস্তাবিত সংস্কার প্রাথমিক বাস্তবায়ন শুরু আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি

দলের তহবিল ব্যবস্থাপনায় বর্তমানে বিদ্যমান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দল কর্তৃক বাৎসরিকভাবে দাখিলকৃত অডিটেড আয়—ব্যয়ের হিসাব প্রকাশ ও নির্বাচন কমিশনে দাখিলের বিধান করা এবং কমিশনকে এগুলো অডিট করার ক্ষমতা প্রদান করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন
Status: প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 14-Dec-25

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সংশোধিত আইন অনুযায়ী এবং আন্তর্জাতিক অনুসরণীয় নীতিমালার আলোকে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, এবং আশু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠনের মাধ্যমে উক্ত সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা।

Year: 2025
Domain: নির্বাচনী প্রক্রিয়া সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন
Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 14-Dec-25

কমিশন কর্তৃক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি ও পোলিং এজেন্টদের সুরক্ষা প্রদানের বিধান করা।

Year: 2025
Domain: নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়া
Status: বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
Last Update: 14-Dec-25

CAG ও IMED কোনো দুর্নীতি উদঘাটন করলে কিংবা সন্দেহ করলে, তা যেন দুদকের নজরে আসে এবং দুদক প্রয়োজনীয় তথ্য পেতে পারে, তা সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

Year: 2025
Domain: অভ্যন্তরীণ স্বচ্ছতা দুর্নীতি দমন
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি বিলুপ্ত করে একটি স্বতন্ত্র অভ্যন্তরীণ শৃঙ্খলা অনুবিভাগ গঠন করতে হবে- • প্রস্তাবিত অনুবিভাগ দুদকের নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা, গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা হতে প্রেষণে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবল সমন্বয়ে গঠিত হবে। • প্রস্তাবিত অনুবিভাগ (ক) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধির প্রতিপালন নিশ্চিত করবে ও এতদুদ্দেশ্যে প্রয়োজনবোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে (খ) দুদক কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিসহ অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থি কাজের ব্যাপারে গোপন অনুসন্ধান বা ভদন্ত পরিচালনা করবে (গ) দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০০৮ অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণীর ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে এবং (ঘ) প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত শান্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেবে।

Year: 2025
Domain: অভ্যন্তরীণ স্বচ্ছতা দুর্নীতি দমন
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

দুদককে অতিদ্রুত সরকারের সহযোগিতায় বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা এজেন্সির সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে চাকুরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারে সোপর্দ করতে হবে।

Year: 2025
Domain: অভ্যন্তরীণ জবাবদিহিতার জন্য আন্তঃসংস্থা সমন্বয় দুর্নীতি দমন
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধির (increment) পাশাপাশি কর্মদক্ষতার জন্য দুদকের কর্মকর্তা ও কর্মচারীদেরকে সুনির্দিষ্ট নীতিমালার অধীনে দুদকের নিজস্ব তহবিল থেকে আর্থিক প্রণোদনা (performance bonus) দিতে হবে।

Year: 2025
Domain: দুর্নীতি দমন বৃহৎদুর্নীতির তদন্ত
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

দুদকের নিজস্ব বেতন-কাঠামো তৈরি করতে হবে। এই বেতন-কাঠামোর আওতায় প্রাপ্য বেতনের পরিমাণ জাতীয় বেতন-কাঠামোর ন্যূনতম দ্বিগুণ হতে হবে। উপরন্তু, তদন্ত, গোপন অনুসন্ধান ও এতদসংশ্লিষ্ট কাজে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা যেন বেতনের বাইরেও পর্যাপ্ত ঝুঁকি ভাতা পায় তা নিশ্চিত করতে হবে।

Year: 2025
Domain: আন্তঃসংস্থা সমন্বয় ও সহায়তা দুর্নীতি দমন
Status: প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25

দুদকের নিজস্ব তহবিলের (ফান্ড) ব্যবস্থা করতে হবে। সরকার অনুমোদিত বাৎসরিক বাজেটের অর্থ দুদকের তহবিলে জমা হবে। পাশাপাশি দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম ১০ শতাংশ উক্ত তহবিলে জমা হবে।

Year: 2025
Domain: আর্থিক স্বায়ত্তশাসন এবং স্থায়িত্ব দুর্নীতি দমন
Stage: প্রস্তাবিত সংস্কার
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...