প্রস্তাবিত “বাছাই ও পর্যালোচনা কমিটি দুদকের কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করবে- • প্রতি ছয় মাস অন্তর দুদক তার কার্যক্রমের প্রতিবেদন তৈরি করে প্রস্তাবিত বাছাই ও পর্যালোচনা কমিটির নিকট পেশ করবে; • উক্ত প্রতিবেদনের ছক (format) কমিটি কর্তৃক নির্ধারিত হইবে। তবে, প্রতিবেদনে আবশ্যিকভাবে যে সকল বিষয় থাকতে হবে, সেগুলো হল- (১) প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং যাচাই বাছাই শেষে তদন্তে প্রেরিত অভিযোগের সংখ্যা (২) কী কারণে কতগুলো অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি, তার সংক্ষিপ্ত বিবরণ (৩) দুর্নীতির ধরন ও মাত্রা অনুযায়ী তদন্ত ও বিচার কার্যক্রমে চলমান বিভিন্ন মামলার সংখ্যা (৪) চলমান গোপন অনুসন্ধানের সংখ্যা ও ধরন (৫) পত্র-পত্রিকায় প্রকাশিত গুরুতর ও বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদকের কার্যক্রমের বিবরণ (৬) অর্থ পাচার-সংক্রান্ত অপরাধের তদন্ত ও বিচারের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন (৭) রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন সংস্থার সহিত সহযোগিতার ব্যপারে অবহিতকরণ (৮) দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ব্যাপারে প্রতিবেদন (৯) দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন বিষয়ে অগ্রগতি (১০) দুদকের দুর্নীতি প্রতিরোধী কার্যক্রমের বিবরণ; • কমিটি দুদক কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের ওপর উন্মুক্ত শুনানির ব্যবস্থা করবে; • কমিটি যথাসম্ভব উক্ত শুনানি কার্যক্রমে নাগরিক সমাজ, গণমাধ্যম ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের ও বক্তব্য প্রদানের সুযোগ দেবে; • উক্ত শুনানি শেষে কমিটি তার লিখিত পর্যবেক্ষণ প্রকাশ করবে; • কমিটিকে এটি নিশ্চিত করতে হবে যে, উক্ত শুনানির কারণে কোনো অবস্থাতেই যেন চলমান তদন্ত বা অনুসন্ধানের গোপনীয়তা লঙ্ঘিত না হয় এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা সম্পর্কে আলোচনার সূত্রপাত না হয়; • কমিটি উন্মুক্ত শুনানিতে অনুসরণীয় Standard operating procedure (SOP) প্রণয়ন করবে এবং এর যথাযথ প্রতিপালন নিশ্চিত করবে।

বছর
2025
রিফর্ম ডোমেইন
দুর্নীতি দমন দুর্নীতি দমন
উপ-ডোমেইন
Merit-Based Recruitment & Internal Promotion
সংস্কার প্রস্তাবের উৎস
Anti-Corruption Commission Reform Commission Report
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগত
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগত
Stage of Implementation
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন রিপোর্টে বর্ণিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত রয়েছে। মোট ২৩টি আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোট এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। সাতটি রাজনৈতিক দল এবং জোট ভিন্নমতের নোট জমা দিয়েছে, যার মধ্যে রয়েছে 12-দলীয় জোট, আমজনতার দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এ দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবিত "বাছাই ও পর্যালোচনা কমিটি দুদকের কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে পদ্ধতি সম্পূর্ণরূপে অনুসরন করা হয়নি।
মতামত
    প্রস্তাবিত সংস্কারটি দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, ২০২৫ এ আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে, তবে এই প্রস্তাবটি সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য নির্বাচিত সরকারের রাজনৈতিক সমর্থন প্রয়োজন হবে।যেমনটি নিম্নলিখিত সংশোধিত দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, ২০২৫ ধারা ২৯(৪) এ প্রদান করা হয়েছে:২৯(৪) কমিশন ষান্মাসিক ভিত্তিতে সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে কমিশনের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করিবে যাহাতে নিম্নরূপ বিষয় অন্তর্ভুক্ত হইবে, যথা:-(ক) প্রাপ্ত অভিযোগের সংখ্যা এবং যাচাই-বাছাই শেষে প্রাপ্ত অভিযোগের সংখ্যা:(খ) কী কারণে কতগুলি অভিযোগ আমলে নেওয়া হইয়াছে বা হয় নাই, তাহার সংক্ষিপ্ত বিবরণ:(গ) দুর্নীতির ধরন ও মাত্রা অনুযায়ী তদন্ত ও বিচার কার্যক্রমে চলমান বিভিন্ন মামলার সংখ্যা:(ঘ) চলমান অনুসন্ধানের সংখ্যা ও ধরন:(ঙ) গণমাধ্যমে প্রকাশিত গুরুতর ও বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে কমিশনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ;(চ) অর্থ পাচার সংক্রান্ত অপরাধের তদন্ত ও বিচারের অগ্রগতি;ছ) রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার সহায়তার অবস্থা:(জ) দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত তথ্য:(ঝ) কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন বিষয়ে অগ্রগতি।”।
Your Reviews
আপডেট থাকুন

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...