(নং-১০৩) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকাসমূহের জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা সম্বলিত গেজেট
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা তফসিলে উল্লিখিত জাতীয় সংসদের নির্বাচনি এলাকাসমূহ হইতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।
(নং-১০৪) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেট
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না এই প্রশ্নে ১২ই ফেব্রুয়ারি, ২০২৬/ ২৯ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফল নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুসারে এতদ্বারা প্রকাশ করিতেছে:
(নং ১২৮) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত
বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সংক্রান্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এ বর্ণিত বিধি-৭(ক) নিম্নরূপ:
“৭। লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার। নির্বাচনি প্রচারণায়-
(ক) কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না;”
০২। বর্ণিতাবস্থায়, নির্বাচনি প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধিসমূহ প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(নং ১৯১) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ড্রোন মোতায়েন এবং Live Feed প্রদান প্রসঙ্গে।
বিষয়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ড্রোন মোতায়েন এবং Live Feed প্রদান প্রসঙ্গে।
সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০৯.২৫-৩৬৭, তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল পরবর্তী সময়ে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী/সংস্থা/বিভাগ কর্তৃক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্খিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।
(নং ১৯১) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ড্রোন মোতায়েন এবং Live Feed প্রদান প্রসঙ্গে।
সূত্র: নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০০৯.২৫-৩৬৭, তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫
বিষয়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক ড্রোন মোতায়েন এবং Live Feed প্রদান প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল পরবর্তী সময়ে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী/সংস্থা/বিভাগ কর্তৃক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্খিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এরূপ পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠনের নিমিত্ত বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/দপ্তর থেকে কর্মকর্তাবৃন্দের সংযুক্তি প্রদান প্রসঙ্গে।
পরিপত্র_১৮_আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠনের নিমিত্ত বিভিন্ন মন্ত্রণালয়
বিষয়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল গঠনের নিমিত্ত বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/দপ্তর থেকে কর্মকর্তাবৃন্দের সংযুক্তি প্রদান প্রসঙ্গে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর করে আয়োজনের লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনীসমূহ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক ইতোমধ্যে “আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল” গঠন করা হয়েছে।
Draft National Media Commission and Broadcasting Commission Ordinances a Parting Mockery of Public Expectations for Free Media Development: TIB
Transparency International Bangladesh (TIB) has issued a press release criticizing the interim government’s decision to publish draft ordinances for a National Media Commission and a Broadcasting Commission. The organization argues that these proposals ignore the recommendations of the Media Reform Commission, which called for a unified, independent body free from government control. TIB views the move as an attempt to impose greater bureaucratic authority over the media sector, undermining public expectations for free and independent broadcasting. The press release urges political parties to commit to establishing a genuinely independent media commission once a new parliament is formed.