তারেক রহমান ঢাকা‑১৭ আসনের প্রতিনিধিত্ব বেছে নেওয়ায় বগুড়া‑৬ আসন শূন্য ঘোষণা
নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনি এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।
Jamaat-led alliance to challenge results in 32 constituencies
February 15, 2026 by masham
Vote Share by Political Party – 13th National Parliamentary Election 2026
The Bangladesh Election Commission has published the official data on political party-wise contesting candidates and the percentage of votes received in the 13th National Parliamentary Election 2026.
Bangladesh Holds Historic and Peaceful 2026 Parliamentary Elections and Referendum despite Partisan Activities near Polling Stations Risking Improper Influence and Clear Accessibility Challenges
The Asian Network for Free Elections (ANFREL) commends the people of Bangladesh for their participation in the peaceful and orderly Parliamentary Elections and Referendum held on 12 February 2026. Nineteen months after the historic July Uprising, voters across Bangladesh
arrived at polling stations with anticipation to cast their votes.
ANFREL acknowledges the efforts of the Bangladesh Election Commission, polling officials, including security forces, support staff, and dedicated volunteers across the country in administering a generally orderly election.
ANFREL observers visited 414 polling booths across Bangladesh, including 169 in rural areas and 234 in urban locations, across all eight divisions of the country, covering 71 per cent of Bangladesh’s 64 administrative districts. ANFREL observers monitored the full electoral process from the opening of polling stations, through voting procedures during the day, to the closing and counting process.
Interim Statement by HE Mr Nana Addo Akufo-Addo Former President of Ghana Chairperson of the Commonwealth Observer Group
The Commonwealth Observer Group issued its Interim Statement on 14 February 2026 following its observation of Bangladesh’s 13th National Parliamentary Election and the referendum on the July Charter. The report provides a preliminary assessment of the pre-election environment, Election Day procedures, and the immediate post-election period. It outlines key findings and identifies areas for further review ahead of the Group’s final report.
(নং-১০৩) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকাসমূহের জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা সম্বলিত গেজেট
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা তফসিলে উল্লিখিত জাতীয় সংসদের নির্বাচনি এলাকাসমূহ হইতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।
(নং-১০৪) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলের গেজেট
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না এই প্রশ্নে ১২ই ফেব্রুয়ারি, ২০২৬/ ২৯ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফল নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুসারে এতদ্বারা প্রকাশ করিতেছে:
(নং ১২৮) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত
বিষয়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সংক্রান্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এ বর্ণিত বিধি-৭(ক) নিম্নরূপ:
“৭। লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার। নির্বাচনি প্রচারণায়-
(ক) কোন প্রকার পোস্টার ব্যবহার করা যাইবে না;”
০২। বর্ণিতাবস্থায়, নির্বাচনি প্রচারণায় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধিসমূহ প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।