সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কাছে পত্রিকাগুলোর প্রকাশিত বিজ্ঞাপন বাবদ পাওনা দ্রুত পরিশোধ করা প্রয়োজন। View Details
গত ১০ বছর পত্রিকায় বিজ্ঞাপনের হার বাড়েনি। হার বা রেট বৃদ্ধি করতে হবে এবং বাজারের মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে বিজ্ঞাপনের হার বার্ষিক ভিত্তিতে বাড়ানো উচিত। বিজ্ঞাপনের মূল্যহার নির্ধারণে যে আলাদা শ্রেণিকরণ আছে, তা পর্যালোচনা প্রয়োজন এবং আনুপাতিক হারে তার সামঞ্জস্যকরণ সমীচীন। View Details
সংবাদপত্রের প্রচারসংখ্যা নিরীক্ষার সংস্কার করা জরুরি। বর্তমান ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে। মিডিয়া লিস্টভুক্ত হওয়ার জন্য যে শর্ত আছে, তাতে ন্যূনতম প্রচারসংখ্যা নির্ধারণ করা আছে। যেমন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত পত্রিকার ক্ষেত্রে এটি ৬০০০, অন্যান্য বিভাগীয় শহর থেকে ৪০০০ এবং অন্যান্য শহর থেকে ৩০০০। এটি প্রচারসংখ্যা না হয়ে বিক্রীত কপির সংখ্যা হওয়া উচিত, যা পরিশোধিত মূল্যের বিল যাচাইসাপেক্ষ হবে। ঢাকার বাইরে অর্থাৎ বিভাগীয় শহরে তিন হাজার ও জেলা শহরে একহাজার বিক্রীত কপি থাকলে তারা মিডিয়া তালিকাভুক্ত হবে। View Details