নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ নিশ্চিত করতে হবে- • রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনের প্রার্থীগণ অর্থায়ন এবং আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করবে; • জাতীয় রাজস্ব বোর্ড ও দুদকের সহায়তায় নির্বাচন কমিশন নির্বাচনী হলফনামায় প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে; • সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে ও পরবর্তীতে প্রতি বছর নিজের ও পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দেবেন এবং নির্বাচন কমিশন উক্ত বিবরণীসমূহ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবেন; এবং • রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবেন না।

বছর
2025
রিফর্ম ডোমেইন
দুর্নীতি দমন দুর্নীতি দমন
উপ-ডোমেইন
ডিজিটাল রূপান্তর
সংস্কার প্রস্তাবের উৎস
দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রতিবেদন
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন রিপোর্টে বর্ণিত এই সংস্কার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি জুলাই সনদে কোনও পরিবর্তন ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচনারত ৩২টি রাজনৈতিক দল এবং জোট এই প্রস্তাবে সম্মত হয়েছে।
মতামত
    সাম্প্রতিক সংশোধিত আরপিও বা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনো উদ্যোগ এই প্রস্তাবের জন্য বিশেষভাবে কোনো পদক্ষেপ উল্লেখ করেনি। নির্বাচিত সরকার এবং প্রস্তাবিত গণভোটের সিদ্ধান্তই এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে প্রাসঙ্গিক সরকারি সংস্থা ও নির্বাচন কমিশনের সহায়তায় দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বতঃপ্রণোদিতভাবে এই লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিতে পারে।
Your Reviews
আপডেট থাকুন

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...