(ক) নির্বাচন কমিশন কর্তৃক সংঘটিত অপরাধ বা অনিয়ম আইনের আওতায় আনার জন্য প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। (খ) সংশ্লিষ্ট আইন সংশোধনপূর্বক সরকারি কর্মকর্তা—কর্মচারীগণের বিরুদ্ধে মামলা করতে কমিশনের অনুমতির বিধান বহাল রেখে তদন্ত বা অনুসন্ধান করতে আইনগত প্রতিবন্ধকতা দূর করা। (গ) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯০ ধারায় ৭৩ ও ৭৪ ধারার অধীনে মামলা দায়েরের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা শিথিল করা। (ঘ) নির্বাচনি অপরাধ বিষয়ক মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা পরিহারের লক্ষ্যে নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা। ফলে একদিকে যেমন দ্রুত মামলা নিষ্পত্তি করা যাবে, অন্যদিকে ন্যায়বিচার নিশ্চিত হবে।

বছর
2025
রিফর্ম ডোমেইন
নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়া
উপ-ডোমেইন
নির্বাচনী অপরাধ
সংস্কার প্রস্তাবের উৎস
Electoral Reform Commission
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
প্রাথমিক বাস্তবায়ন শুরু
প্রাথমিক বাস্তবায়ন শুরু
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
মতামত
    নির্বাচন কমিশনের অনিয়মের জন্য আইনি দায়বদ্ধতা প্রতিষ্ঠা জনসাধারণের আস্থা বৃদ্ধির জন্য অত্যাবশ্যক; তবে এই ধরনের দায়বদ্ধতা এমনভাবে গঠন করা উচিত যা প্রতিষ্ঠানগত স্বাধীনতা রক্ষা করে এবং রাজনৈতিক অপব্যবহার রোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। প্রসিকিউটরের অনুমতির শর্ত রেখে পূর্ব অনুমোদন ছাড়াই অনুসন্ধান করার সুযোগ দেওয়া নির্বাচন কমিশনের দায়বদ্ধতা বাড়াতে সাহায্য করবে, তবে প্রশাসনিক বাধা এড়াতে সুস্পষ্ট প্রোটোকল প্রয়োজন হবে।
Your Reviews
আপডেট থাকুন

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...