Search Reforms

প্রস্তাবিত সংস্কার প্রাথমিক বাস্তবায়ন শুরু আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি

যথাযথ আইনি কাঠামোর মাধ্যমে কোম্পানি, ট্রাস্ট বা ফাউন্ডেশনের প্রকৃত বা চূড়ান্ত সুবিধাভোগীর পরিচয়-সংক্রান্ত যাবতীয় তথ্যাদি রেজিস্ট্রারভুক্ত করে জনস্বার্থে প্রকাশ নিশ্চিত করতে হবে।

Year: 2025
Domain: কর্পোরেট স্বচ্ছতা দুর্নীতি দমন
Stage: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25

রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশলের পরিবর্তে একটি দুর্নীতিবিরোধী জাতীয় কৌশলপত্র প্রণয়ন করে বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করতে হবে। সংবিধানের ৭৭ অনুচ্ছেদের অধীনে আইন প্রণয়নের মাধ্যমে ন্যায়পালের পদ সৃষ্টি করে ন্যায়পালকে এই কৌশলপত্রের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার জন্য ক্ষমতায়িত করতে হবে

Year: 2025
Domain: জাতীয় কৌশল ও তত্ত্বাবধান দুর্নীতি দমন
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ২০(২) এইরূপভাবে প্রতিস্থাপন করতে হবে- “রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করিবেন, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করিতে পারিবেন না ও অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক, সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে।”

Year: 2025
Domain: দুর্নীতি দমন সাংবিধানিক সংস্কার
Status: প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25

খাত ও পেশাভিত্তিক স্বাস্থ্য ও নিরাপত্তা পরিকল্পনা তৈরি এবং হালনাগাদ করা; দুর্ঘটনা বা অবহেলার কারণে নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের মান পুনর্মূল্যায়ন করা; একই সাথে, ন্যায্য প্রতিকার নিশ্চিত করার জন্য মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণের মানদণ্ড এবং পরিমাণ নির্দিষ্ট করা।

Year: 2025
Domain: নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যকর কর্মস্থল এবং শ্রমিকদের স্বাস্থ্যসেবা শ্রম সংস্কার
Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন

শ্রমিক এবং তাদের পরিবারের জন্য যোগ্য জীবনযাত্রার মজুরির অধিকার প্রচার করা, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের মানদণ্ড নির্ধারণ করা হবে এবং জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

Year: 2024
Domain: মজুরি শ্রম সংস্কার
Status: প্রস্তাবিত সংস্কার

জাতীয় ও সরকারিভাবে পেশার উপর ভিত্তি করে ন্যূনতম মজুরি নিয়মিতভাবে নির্ধারণ ও সংশোধন করতে হবে। একই সাথে, মজুরি নির্ধারণ ব্যবস্থার উন্নয়ন, বোর্ডের সক্ষমতা বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নের জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করা হবে।

Year: 2025
Domain: মজুরি শ্রম সংস্কার
Status: প্রস্তাবিত সংস্কার

জাতীয় এবং খাতভিত্তিক মজুরি মূল্যায়ন ও যাচাই করা এবং তিন বছরের অন্তর অন্তর মূল্যায়নের মাধ্যমে ন্যূনতম মজুরি নিয়মিত বৃদ্ধি করা হবে এবং উপযুক্ত মান নির্ধারণ করা হবে।

Year: 2025
Domain: মজুরি শ্রম সংস্কার
Status: আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
সাবস্ক্রাইব

শব্দকোষ

Last Updated: 14th December 2025

Loading glossary...