বছর
2025
রিফর্ম ডোমেইন
উপ-ডোমেইন
ভোটার তালিকা হালনাগাদ
সংস্কার প্রস্তাবের উৎস
Electoral Reform Commission
বাস্তবায়নের অগ্রগতির ধাপ
প্রস্তাবিত সংস্কার
Last Update: 14-Dec-25
এই সংস্কার প্রস্তাবটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এটি শুরু করা হয়নি।
প্রাথমিক বাস্তবায়ন শুরু
Last Update: 14-Dec-25
ভোটার নিবন্ধনের জন্য যোগ্যতার কাট-অফ তারিখসমূহের সামঞ্জস্যতা ঠিক করার জন্য নির্বাচন কমিশন একটি সংশোধনী প্রস্তাব প্রস্তুত করবে।
আইনি ও নীতিগত কাঠামো প্রণয়ন
Last Update: 14-Dec-25
সরকার ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে।
এটি নির্বাচন কমিশনকে নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে বছরের যেকোনো সময় ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনের অনুমতি প্রদান করে।
প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যকরকরণ
Last Update: 14-Dec-25
চূড়ান্ত ভোটার তালিকায় ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তির জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছে।
বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি
Last Update: 14-Dec-25
নির্বাচন কমিশন ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
মতামত
-
১১ ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। যেসব নাগরিক ৩১ অক্টোবর ২০২৫ তারিখে বা তার আগে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।
তথ্যাবলী